NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এশিয়া কাপ কাতারই জিতল এশিয়ার মুকুট


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

এশিয়া কাপ কাতারই জিতল এশিয়ার মুকুট

এই মাঠে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের উত্সবে মাতোয়ারা হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দুই বছর পর লুসাইল স্টেডিয়ামে শিরোপা উত্সব করল ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। এবার মধ্যপ্রাচ্যের দেশটি পসরা সাজিয়ে বসেছিল এশিয়ান কাপের। এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের ওই লড়াইয়ে আকরাম আফিফের হ্যাটট্রিকে তারা হারিয়ে দিয়েছে জর্দানকে।


২০১৯ সালে আগের আসরেও এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল কাতার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই আসরে তারা ফাইনালে হারিয়েছিল এশিয়া কাপের সবচেয়ে সফল দেশ জাপানকে।  অন্যদিকে এবারই প্রথম ফাইনাল খেলল জর্দান। এশিয়া কাপের এবারের ফাইনালে কাতার ৩-১ ব্যবধানে হারিয়েছে জর্দানকে।
খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন আকরাম আফিফ। ৬৭ মিনিটে জর্দানের হয়ে গোলটি শোধ দেন ইয়াজান আল নাইমত। তবে ৭৫ মিনিটে আকরাম আফিফ আবার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন কাতারকে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয়বার বল জালে জড়িয়ে তিনি উত্সবে ভাসান স্বাগতিকদের
এশিয়া কাপে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে জাপান।
দুই আরব দেশ সৌদি আরব এবং ইরান প্রত্যেকে শিরোপা জিতেছে তিনবার করে। দক্ষিণ কোরিয়াও শিরোপা জিতেছে দুইবার। তবে তাদের সর্বশেষ শিরোপা ১৯৬০ সালে। জর্দানকে হারিয়ে শিরোপা জয়ে দক্ষিণ কোরিয়ার পাশে বসল কাতার।