NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:১৪ পিএম

শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা।  

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনপত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধুপ্রতিম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা এবং নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত।’

তিনি আরো বলেছেন, ‘এই উপলক্ষে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার, সম্মানিত জনগণের সাফল্য, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি।

’ 

 

আবদুল হামিদ মোহাম্মাদ আল-দাবাইবা আরো বলেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই। আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার এবং আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ।’