NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গানের পরিকল্পনা আমেরিকায়, বাস্তবায়ন ঢাকায়


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

গানের পরিকল্পনা আমেরিকায়, বাস্তবায়ন ঢাকায়

এই সময়ের তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় সংগীতশিল্পী মুজাহিদ আবদুল্লাহ। অবশ্য এই নামে তাঁকে চেনা কঠিন। তাঁকে সবাই চেনে ‘মুজা’ নামে। এই শিল্পীর জন্ম বাংলাদেশের সিলেটে হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে।

সেখানেই করেছেন সংগীতচর্চা। প্রকাশ পেয়েছে তাঁর তৈরি করা বেশ কয়েকটি গান। মূলত প্রাণবন্ত ও মনোমুগ্ধকর কম্পোজিশনের জন্য শ্রোতাদের কাছে তিনি সুপরিচিত। কয়েক বছর আগে তাঁর ‘নয়া দামান’-এর সংস্করণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এর পরই তিনি শ্রোতাদের নজরে আসেন। এ ছাড়াও মুজার করা ‘বেণি খুলে’ ও ‘ঝুমকা’ বাংলাদেশের স্পটিফাই লিস্টে রয়েছে অনেক দিন ধরে।

 

এবার সেই মুজা আর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গাইলেন নতুন এক গান। গানটির শিরোনাম ‘ডানে বামে’।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশ হলো মুজার ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন কনা, মুজা ও বাঁধন। সুর ও সংগীতায়োজন মুজার। গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত কনা। তিনি কালের কণ্ঠকে বলেন, “আমাদের গানের পরিকল্পনা গত বছর থেকে।
ওই সময় আমরা আমেরিকায় গিয়েছিলাম। তখনই মুজার সঙ্গে দেখা হয়। ও একটা মিউজিক তৈরি করে আমাকে বলে, ‘আপু আপনার জন্য একটা গান রেডি করেছি। আপনি মিউজিটটা শুনে দেখুন কেমন হয়েছে।’ তখনো গানের কথা লেখা হয়নি। তবে মিউজিকটা আমার ভালো লাগে। কিছুদিন পর মুজা বাংলাদেশে আসে। আমাদের লিরিক লেখা হয়। কিন্তু রেকর্ড করতে গিয়ে লিরিকটা পছন্দ হয় না। পরে আবারও লেখা হয়। এর মধ্যে মুজা ভিডিওর প্ল্যান করে ফেলে। পরেরবার এসে গানটা রেকর্ড করে ফেলি আমরা।”

 

মুজার সঙ্গে প্রথম কাজ হলো কনার। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? কনা বলেন, ‘ওয়েল ম্যানার একটা ছেলে। মিউজিকটা খুব ভালো বোঝে। আমার কাজ করে খুব ভালো লেগেছে।’

গানটিতে অন্য রকমভাবে দেখা গেছে কনাকে। গানের তালে নেচেছেনও তিনি। সেটাও এক দারুণ অভিজ্ঞতা তাঁর কাছে।

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ডানে বামে’ গানটি প্রকাশ পেয়েছে। তবে এটাই শেষ নয়, প্রকাশের অপেক্ষায় আছে কনার বেশ কয়েকটি গান। কনা বললেন, ‘এবারের ভালোবাসা দিবসে অনেকগুলো গান আসবে। আশা করছি সবগুলো গানই শ্রোতাদের ভালো লাগবে।’