NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পুরো আইপিএল খেলতে ‘আত্মবিশ্বাসী’ পান্ত


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:১৫ পিএম

পুরো আইপিএল খেলতে ‘আত্মবিশ্বাসী’ পান্ত

গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন খেলার বাইরে ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। সুস্থ হয়ে আইপিএল দিয়ে ফেরার অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। পান্ত আত্মবিশ্বাসী, এ মৌসুমে তিনি সব ম্যাচ খেলতে পারবেন। এমনটা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

 

তবে পান্তকে পুরো মৌসুম পাওয়া নিয়ে সন্দিহান পন্টিং। তিনি বলেছেন, ‘রিশাভ আত্মবিশ্বাসী সে সুস্থ হয়ে খেলায় ফিরতে যাচ্ছে। কিন্তু তার সক্ষমতা কতটুকু, সেটা এখনো নিশ্চিত নই আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখবেন, সে ভালো আছে এবং সুস্থ হতে চলেছে।

 

পন্টিং যোগ করেন, ‘কিন্তু আমরা আসরের প্রথম ম্যাচ থেকে মাত্র ছয় সপ্তাহ দূরে আছি। সুতরাং আমরা নিশ্চিত নই এ বছর আমরা তার থেকে উইকেটকিপিং পাব কিনা। কিন্তু আমি নিশ্চিত এখন যদি জিজ্ঞেস করি সে বলবে, আমি প্রতিটি ম্যাচ খেলব। প্রতিটি ম্যাচে কিপিং করব এবং চারে ব্যাট করব।

সেটাই সে পছন্দ করে। সে দারুণ ছন্দে থাকা একজন খেলোয়াড়। অবশ্যই আমাদের অধিনায়ক। গত বছর আমরা তাকে অনেক মিস করেছি। এটা অনেক বড় দুর্ঘটনা ছিল এবং সে সৌভাগ্যবান যে বেঁচে গেছে।