NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

জ্যাকসন হাইটসে তাজউদ্দিন সিপিএ পিসি’র অফিস উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৩ এএম

জ্যাকসন হাইটসে তাজউদ্দিন সিপিএ পিসি’র অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাজউদ্দিন সিপিএ পিসি অফিস। গত ২৮ জানুয়ারি বিকেলে বাংলাদেশিদের বাণিজ্যিককেন্দ্র জ্যাকসন হাইটসের ৩৭-১১ ৭৪ স্ট্রিটের ২য় তলায় স্যুইট আর-১ এ মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এ অফিসটি উদ্বোধন হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজউদ্দিন সিপিএ পিসি’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবুনাসের তাজউদ্দিন, সিপিএ, এমএস। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা সমিতি ইউএসএ’র সভাপতি আবু কামাল পাশা। এরপর প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আবুনাসের তাজউদ্দিন, সিপিএ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ফিতা কাটেন এবং উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, কমিউনিটির প্রত্যাশা নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তাসহ সংশ্লিষ্ট সকল সেবার নিশ্চয়তা থাকবে এই প্রতিষ্ঠা।

প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে আবুনাসের তাজউদ্দিন বলেন, ‘কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে কমিউনিটির সেবায় কাজ করবে তার অফিস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে অফিসটি। আর্থিক হিসাব-নিকাশ সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আবুনাসের তাজউদ্দিন, সিপিএ।