NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

বিপিএলে যে ঘটনা প্রথম ঘটালেন সাইফউদ্দিন


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

বিপিএলে যে ঘটনা প্রথম ঘটালেন সাইফউদ্দিন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ফরচুন বরিশালের দরকার ছিল ২৯ রান। আল আমিন হোসেনের প্রথম দুই বল থেকে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন।

তৃতীয় বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে তুলে মারেন সাইফউদ্দিন। কিন্তু বল লাগে স্পাইডার ক্যামে।

নিয়ম অনুযায়ী, 'ডেড বল' হিসেবে গণ্য হয়েছে সেই বল।

 

টিভি দর্শকদের কাছে খেলাটা আরো আকর্ষণীয় করে তোলার জন্য স্পাইডার ক্যাম ব্যবহার করা হয়। যদিও এটিত যেকোনো সময় ব্যাটারের মারা বল লাগার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে স্পাইডার ক্যাম নিয়ে অভিযোগও শোনা গেছে মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মাদের মুখে।

বিপিএলে স্পাইডার ক্যামের সঙ্গে বলের সংঘর্ষ এবারই প্রথম দেখা গেল!

 

সাইফউদ্দিনের এমন ‘দুর্ভাগ্যের’ দিন তাঁর দল বরিশালও চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে প্লে অফসের সমীকরণ কঠিন করে তুলেছে। সাত ম্যাচে তিন জয় আর চার হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।

দল হারলেও দীর্ঘ বিরতির সাইফউদ্দিনের ফেরাটা অবশ্য মন্দ হয়নি। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

ব্যাটিংয়ে শেষ দিকে ১৮ বলে দুই ছক্কা ও দুই চারে ৩০ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।