NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মালয়েশিয়ায় অভিযান, আটক ৯৪ জন বাংলাদেশি প্রবাসী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

মালয়েশিয়ায় অভিযান, আটক ৯৪ জন বাংলাদেশি প্রবাসী

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক অভিযানে ৯৪ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। এ সময় আরো আটক হয়েছে ৫শ ৩০ জন অভিবাসী। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়। গতকাল এক বিবৃতির মাধ্যমে এই আটকের কথা জানান সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘এই অভিযানে ৫শ ৪ জন পুরুষ ও ২৬ জন নারী আটক করা হয়েছে। এই পুরুষ আর নারী মিলিয়ে মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের নাগরিক। এরপর বাংলাদেশের নাগরিকরা রয়েছেন।

আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।’

 

তিনি আরো বলেন, ‘এই ৫৩০ জনের মধ্যে ২৭৭ জন মিয়ানমারের, ৯৪ জন বাংলাদেশের, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ৬ জন পাকিস্তানের ও ১ জন ভিয়েতনামের নাগরিক রয়েছে। গভীর রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬ টায়। অভিযানের সময় দুই বাংলাদেশির একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।’

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।