NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ৮, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

চীন ১৫৭টি দেশের সাথে বিভিন্ন ধরনের পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি করেছে


জিনিয়া: প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

চীন ১৫৭টি দেশের সাথে বিভিন্ন ধরনের পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি করেছে

 

২৮ জানুয়ারি চীন ও থাইল্যান্ড সাধারণ পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সিঙ্গাপুর এবং অ্যান্টিগুয়া এন্ড বার্বুডার পর থাইল্যান্ড তৃতীয় দেশ, যারা এ বছর চীনের সাথে একটি পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি স্বাক্ষর করেছে, সাধারণ পাসপোর্টধারীরা এতে উপকৃত হচ্ছে। পাঁচটি মহাদেশের ২৩টি দেশের সঙ্গে চীনের পারস্পরিক ভিসা-ছাড়ের ব্যবস্থা কার্যকর হয়েছে।

বর্তমানে, চীন ১৫৭টি দেশের সাথে বিভিন্ন ধরনের পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি করেছে এবং ভিসা পদ্ধতি সহজ করার জন্য ৪৪টি দেশের সাথে চুক্তি বা ব্যবস্থা করেছে। এ ছাড়া, ৬০টিরও  বেশি দেশ এবং অঞ্চল চীনা নাগরিকদের ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে।

ভিসা সহজীকরণ ব্যবস্থার একটি সিরিজ নিঃসন্দেহে চীনকে অন্যান্য দেশের কাছাকাছি নিয়ে এসেছে। একই সময়, আরও দেশ চীনা নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা সুবিধা দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বলেন যে, বহির্বিশ্বে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য চীনের আস্থা ও সংকল্প কখনোই পরিবর্তন হয়নি। চীন সারা বিশ্বের বন্ধুদের ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও চীনে অধ্যয়নে স্বাগত জানায়। চীনা নাগরিকদের বিদেশে যাতায়াত আরও সুবিধাজনক করার চেষ্টা করবে বেইজিং।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।