NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

অনুর্ধ্ব-১৯ সাফে আগের ম্যাচে ভুটানকে নিয়ে ছেলেখেলা করেছে ভারত, জিতেছে ১০-০ গোলে। তবে প্রতিপক্ষ বিবেচনায় সন্ধ্যার ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোও কম বড় জয় নয় বাংলাদেশের মেয়েদের জন্য।

গতবার অনুর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পথে একইরকম শুরু ছিল বাংলাদেশের। ৩-১ গোলেই জয় ছিল নেপালের বিপক্ষে, ভারতও ১২-০ তে জেতে ভুটানের বিপক্ষে।

শেষ পর্যন্ত সেই নেপালকেই ফাইনালে পায় বাংলাদেশ এবং জেতে ৩-০ তে। এবার প্রথম ম্যাচে সেই প্রত্যয়ই থাকলো সাগরিকাদের পায়ে। বাংলাদেশ দলের এই ফরোয়ার্ড এদিন জোড়া গোল করেছেন। বাংলাদেশ ২-০ তে এগিয়ে যাওয়ার পর নেপাল ব্যবধান কমিয়েছিল।
কিন্তু সাগরিকাই পরে ৩-১ করে ম্যাচ জিতিয়েছেন।

 

কমলাপুর স্টেডিয়ামে এদিন চার চারটা সুযোগ তৈরীর পর গোলের অপেক্ষা ফুরায় বাংলাদেশের ৪০ মিনিটে। নেপালী গোলরক্ষকের দূর্বল শট তাদের অর্ধ থেকেই হেডে বক্সে পাঠিয়েছিলেন স্বপ্না রানী, সেই বলই ভলিতে জালে জড়ান সাগরিকা। দুই মিনিট পর দ্বিতীয় গোলটাও পায় বাংলাদেশ।

এবার ইতি খাতুনের ক্রস বক্সের ভেতর, নেপালী গোলরক্ষক জায়গামতো না থাকায় সুযোগটা কাজে লাগান মুনকি আক্তার। প্রথমার্ধেরই যোগ করা সময়ে সেটি ৩-০ হয়ে যেতে পারতো, আফিদা পেনাল্টি মিস না করলে। সাগরিকাকে বক্সে ঢোকার মুখে ফেলে দিয়েছিলেন নেপালী ডিফেন্ডার। কিন্তু পেনাল্টি কিক পোস্টে লাগিয়েছেন আফিদা।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে নেপালই উল্টো ব্যবধান কমায়।

মাঝমাঠ থেকে লং বল পেয়ে বাংলাদেশের গোলরক্ষকের হাতের সামনে থেকে ভলিতে বল জালে জড়ান সুকরিয়া মিয়া। তবে নেপালীদের ম্যাচে ফেরার সম্ভাবনায় জল ঢেলে এর মিনিট তিনেক পরই সাগরিকা আবার ব্যবধান বাড়িয়ে নেন ৩-১ এ।