NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৩ এএম

সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

সুপার সিক্স থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা এখনো বেশ কঠিন বাংলাদেশের। এমনকি কাল নেপালের বিপক্ষে ১৪৮ বল ও ৫ উইকেটের দাপুটে জয়ের পরও। আগামী পরশু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও বেশ কিছু হিসেবনিকেশ মাথায় রাখতে হবে মাহফুজুর রহমান রাব্বিদের।

এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে পাকিস্তান।

সেমিফাইনালে যেতে তাই বাংলাদেশের বিপক্ষে জয়ই যথেষ্ট পাকিস্তান যুবাদের। তবে বাংলাদেশের সমীকরণ একটু জটিল। আগে ব্যাটিং করলে বাংলাদেশের যুবারা যদি ২৫০ বা এর চেয়ে কম রান করে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। আর যদি ২৫০ রান করে সেক্ষেত্রে জয় পেতে হবে ৫১ রানে।

 

এটা তো গেল বাংলাদেশ আগে ব্যাটিং করলে। আর যদি পাকিস্তান আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটা তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। আর পাকিস্তান ২৫০ রান করলে সেটা টপকে যেতে হবে ৩৯ ওভারে।

 

পাকিস্তানের রানটা ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। দেখা যাক, এতো সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারল কিনা সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে।