NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত মাশরাফি-সাকিব


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ১১:০১ এএম

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত মাশরাফি-সাকিব

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত ছিলেন দুই তারকা ক্রিকেটার হুইপ মাশরাফি বিন মর্তুজা ও সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলায় বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি ও সাকিব খেলছেন। এ কারণে আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে তারা যোগ দিতে পারেননি।

৩০ জানুয়ারি দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল।

 

এই দুই ম্যাচের প্রথমটিতে রংপুরের হয়ে মাঠে নেমেছেন সাকিব এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের হয়ে খেলেন মাশরাফি। বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে থাকার কারণে সাকিব-মাশরাফির সংসদে যোগ দেয়নি বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব এবং নড়াইল-২ থেকে মাশরাফি।

মাশরাফিকে এবার সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়।