NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

এ বছরই টালিগঞ্জে অভিষেক হবে তিশার


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ০৫:০৯ পিএম

এ বছরই টালিগঞ্জে অভিষেক হবে তিশার

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত বছর শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে অভিনেত্রীর। তবে বিষয়টি নিয়ে এত দিন কথা বলেননি তিনি। এর মধ্যে কয়েকবার কলকাতায় গিয়েছিলেন, সেই খবরে আরো শোরগোল বেঁধেছিল।

 

অনেকে ধারণা করেছিলেন, শুটিং করতেই কলকাতা যাচ্ছেন তিনি। তবে গতকাল বিষয়টি পরিষ্কার করেছেন তিশা।

কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, “কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি।

 

কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সব কিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না।

 

এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।”

এদিকে বুধবার [৩১ জানুয়ারি] তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ প্রকাশ পাবে ইউটিউবে। প্রীতি দত্তের পরিচালনায় নাটকটিতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি। তিশা বলেন, ‘অনেক দিন পর একটা কাজ করে খুব ভালো লেগেছে।

 

আগেও তারিক আনাম স্যারের সঙ্গে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমরা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলাম। নাটকটিতে দারুণ একটি বার্তা আছে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। আমি সেই দায়িত্ব থেকেই নাটকটি করেছি। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’