NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কুয়েতের অবৈধ প্রবাসীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কুয়েতের অবৈধ প্রবাসীরা

চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কুয়েতের অবৈধ প্রবাসীরা। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। একের পর এক অভিযান চলছেই। শেষ ৩ সপ্তাহে অন্তত পাঁচ শ’ অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের সহায়তাকারী কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা এসেছে।

জানা গেছে, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে ঘুম নেই প্রবাসীদের। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে জেলিব আল শুইউখ, আল ফারওয়ানিয়া ও আল ফাহাহিল এলাকায় অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার এড়াতে অবৈধভাবে অবস্থান করা অনেকে রাতে পালিয়ে মরুভূমি, বনে-জঙ্গলে বা পরিচিতদের বাড়িতে গিয়ে অবস্থান করছেন।

আগে অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা দিয়ে দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেতেন। তবে বর্তমানে এ সুযোগ স্থগিত করা হয়েছে। গত বছর দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত।

দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। তাই দেশটি প্রবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।