NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ১১:২০ পিএম

জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে তিনি দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্পিকার কার্যপ্রণালী বিধির ক্ষমতা বলে এ স্বীকৃতি দেন।

আজ রবিবার সংসদ সচিবালয় থেকে জারি করা এসংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

 

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। জাতীয় পার্টি এ নির্বাচনে পেয়েছে ১১টি আসন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।

১১টি আসন পাওয়ার প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিরোধী দলে বসতে পারবে কি না, তা নিয়ে নানা আলোচনা ছিল। শেষ পর্যন্ত স্পিকার তাঁর ক্ষমতাবলে এ দলটির নেতাকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিলেন। ফলে জাতীয় পার্টিই দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে।