NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল
Logo
logo

সুস্মিতার সঙ্গে প্রেম নিয়ে সমালোচনা, জবাব দিলেন ললিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:১০ এএম

>
সুস্মিতার সঙ্গে প্রেম নিয়ে সমালোচনা, জবাব দিলেন ললিত

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও ধনাঢ্য ব্যবসায়ী ললিত মোদির প্রেম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তাদের দু’জনের বয়স, অতীতের সম্পর্ক, অর্থ-সম্পদের হালচাল সব নিয়ে চলছে মিশ্র আলোচনা। আর সোশ্যাল মিডিয়ায় তো প্রায় কটাক্ষের জোয়ার এসেছে।  

এবার সেই বিতর্ক, সমালোচনার জবাব দিলেন ললিত। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমরা এখনও মধ্যযুগে বাস করি? দু’জন দু’জনের বন্ধু হতে পারে না? ভাল সময় কাটানোর জাদু কাজ করতে পারে না? তাই বলে সংবাদমাধ্যম এভাবে সমালোচনা করবে? নিজেরা বাঁচুন, অন্যকেও বাঁচার সুযোগ দিন।’

সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের মাঝে ললিত মোদিকে নিয়ে নানা তথ্য রটেছে। অনেকেই বলছেন, প্রয়াত স্ত্রী মিনাল মোদি নাকি তার ললিতের বান্ধবী ছিলেন। এ বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘প্রয়াত স্ত্রী মিনাল আমার মায়ের বান্ধবী ছিলেন না। বারো বছরের বিবাহিত জীবনে খুবই ভাল সময় কাটিয়েছি আমরা। বিকৃত মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসেছে। কারও ভালো হলে বাকিরা আসলে সহ্য করতে পারে না।’

ললিতকে অপরাধী হিসেবে অভিযুক্ত করছেন অনেকে। এজন্য নাকি পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ও সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘কে বলে আমি পালিয়ে বেড়াচ্ছি? আমি সবসময় মাথা উঁচু করে বাঁচি। আপনারা আমায় পলাতক, আসামি বলছেন। কিন্তু কোন আদালত আমাকে দোষী সাব্যস্ত করেছে বলতে পারবেন? আমি মুখে হিরার চামচ নিয়েই জন্মেছি। আমাকে ঘুষ নিতে হয় না। আমি যখন বিসিসিআই-তে যোগ দিই, তখন ব্যাংকে ৪০ কোটি রুপি ছিল। আমাকে নিষিদ্ধ করার সময় ব্যাংকে ৪৭ হাজার ৬৮০ কোটি রুপি ছিল।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুস্মিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন ললিত। লন্ডনে গিয়ে কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে জানান, ‘এই মাত্র লন্ডনে এসে পৌঁছলাম। সদ্য শেষ করেছি মালদ্বীপ এবং সারদিনিয়া ট্যুর। সঙ্গে আমার পরিবার এবং আমার বেটার হাফ সুস্মিতা সেন। নতুন জীবনের শুরু।”

এরপরই মূলত তাদের সম্পর্কের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। শুরু হয় তাদের বিয়ের গুঞ্জনও। তবে সুস্মিতা সাফ জানিয়ে দিয়েছেন, বিয়ে নয়, কেবল প্রেমের সম্পর্কেই আছেন তারা।