NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বানারীপাড়ায় ওসি হেলাল উদ্দিনের বিদায় সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:১২ এএম

বানারীপাড়ায় ওসি হেলাল উদ্দিনের বিদায় সংবর্ধনা


রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শনিবার রাত ৮টায় থানা চত্বরে বানারীপাড়া থানার সাবেক ওসি মো. জিয়াউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তৃতা করেন সংবর্ধিত বিদায়ী ওসি মো. হেলাল উদ্দিন,ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,আবুল কালাম বালী ও সেলিম বেপারী,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম.মিজানুল ইসলাম,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান আশরাফী,নারী কাউন্সিলর ডেইজী বেগম,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,কেএম শফিকুল আলম জুয়েল,প্রভাষক মামুন আহম্মেদ,ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ,বেল্লাল হোসেন ও স্বপন মাঝি,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য রুবেল বেপারী, বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,ব্যবসায়ী দুলাল হোসেন, ত্রিনাথ পোদ্দার প্রমুখ। প্রসঙ্গত পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিনকে বানারীপাড়া থানা থেকে বরিশাল ডিএসবিতে বদলী করা হয়েছে।