NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত হামজা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৯ পিএম

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

ইংলিশ ক্লাব লিস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে মদ পান করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পরেও পুলিশকে সহায়তা করেননি এই মিডফিল্ডার।

পুলিশ জানিয়েছে, ঘটনা গত শুক্রবারের। সেদিন রাত ২টার দিকে নটিংহ্যামের ওয়েস্ট ব্রিজফোর্ডে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হামজা।

রাস্তায় চেকিংয়ের জন্য থামানো হয় হামজার গাড়ি। ওই সময় তিনি মদ্যপ কি না তা পরীক্ষা করে দেখতে চায় পুলিশ। কিন্তু তিনি পুলিশকে সহযোগিতা করেননি।

 

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেছিলেন হামজা।

তাৎক্ষণিক পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কারণ গত সোমবার চ্যাম্পিয়নশিপ লিগে তাঁর দলের ম্যাচ ছিল। সেই ম্যাচে খেলেছিলেন হামজা, কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি লিস্টার সিটি। এ ঘটনায় আগামী ২৩ ফেব্রুয়ারি নটিংহামে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করা হবে।