NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বিএনপি”র প্রতিষঠাক জিয়াউর রহমান ৮৮তম জন্মদিন পালন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৮:৫২ এএম

বিএনপি”র প্রতিষঠাক জিয়াউর রহমান ৮৮তম জন্মদিন পালন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃগত শনিবার,২০ জানুয়ারী ২০২৪ ,বাংলাদেশের প্রথম ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সন্চালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিনের সদস্য সচিব বদিউল আলম।  । দোয়া মাহফিলে ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক দোয়া ও দরুদ শরীফ পাঠ করেন এবং মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সুস্থতা কামনা করেন। তারেক রহমানের সুস্থতা সহ বাংলাদেশের সামগ্রিক মঙ্গল কামনা করে মোনাজাত শেষ করেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সংগিত শিল্পী বেবী নাজনিন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, রিপন মিয়া, রেজবুল কবির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সদস্য কামাল হোসেন হাওলাদার, মোঃ হাসান এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন, গোলাম মাহমুদ, মোঃ হাসান, মোঃ সাইফুল, মোঃ সোহেল রানাসহ আরও অনেকে। প্রচন্ড কনকনে ঠান্ডা মাইনাজ -১৫ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার পরেও যে সকল নেতৃবৃন্দ দোয়ায় অংশগ্রহন করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ্য থেকে আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম ধন্যবাদ জানান।