NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নতুন সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

নতুন সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় এ কথা জানান। প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বড় ভূমিকা, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিকে জাতিসংঘ মূল্যায়ন করে।

 

 

জাতিসংঘ মহাসচিব তাঁর অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূদ্ধে লড়াই ও ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, আন্তর্জাতিক আর্থিক সংস্কারের জন্য চাপ দেওয়াসহ আমাদের লক্ষ্য পূরণে আমি আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।’

শেখ হাসিনাকে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমসহ জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’