NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রথম অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ১০:৩৬ এএম

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রথম অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে সম্প্রতি বাংলাদেশী সৈয়দ এনায়েত আলী প্রথম অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং ২০২১ সালের ৯ মার্চ তিনিই প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারী সার্ভিস, প্রায় ১১০ জন বাঙ্গালী ভলান্টারী সার্ভিস করছেন কমুনিটিকে সাহায্য করার জন্য। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে এই সকল বাঙালিরা কাজ করে যাচ্ছেন।তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছেন নিরন্তর। কমিউনিটিকে এবং পুলিশ ডিপার্টমেন্টে সাহায্য করার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে এখানে যোগদান করে এবং পুলিশ ও কমিউনিটিকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এনায়েত আলী বর্তমানে কুইনস নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের সন্তান সৈয়দ এনায়েত আলী বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভি ওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়ান গেমসের রানার্সআপ বক্সার। ১৯৮৮ সালের বডিবিলডিংয়ে হেভি ওয়েট মিস্টার বাংলাদেশ ১৯৮৯ সালে আমেরিকা চলে আসেন।


বাপা’র মিডিয়া লিয়াজন জামিল সরোয়ার জানান, আরো অনেক বাংলাদেশী অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে যোগদান করবেন তার এই সাফল্য দেখে। সংগঠনটির প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, বাপা’র ট্রাস্টি সার্জেন্ট লতিফ, বাপা’র সদস্য অফিসার ইরফান সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।