NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করেছে আমিরাত?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

>
বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করেছে আমিরাত?

সামাজিক যোগাযোগমাধ্যম একটি গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় শ্রমিকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

গত কয়েকদিন ধরে এই তিন দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। এ কারণেই এমন একটি গুঞ্জন তৈরি হয়েছে। ভিসা বিশেষজ্ঞ এবং এজেন্টরা জানিয়েছে, এ খবরটি সত্যি নয়। তবে আপাতত দক্ষিণ এশিয়ার এ তিন দেশের নাগরিকরা খুব কম ভিসা পাচ্ছেন— সেই তথ্যটি সত্য।

মূলত শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জাতিগত বৈচিত্রতা আনার যে নির্দেশনা আমিরাত সরকার দিয়েছে— সে কারণেই এ তিন দেশের মানুষের ভিসা পক্রিয়া সহজে হচ্ছে না। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ, ভারত ও পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এই তিন দেশের অনেক শ্রমিককে নিয়োগ দিয়েছে। ফলে যখন তারা ভিসা প্রক্রিয়ার কাজ করতে যাচ্ছেন, তখন তাদের কাছে কর্তৃপক্ষের কাছ থেকে একটি সংক্রিয় বার্তা আসছে। এতে বলা হচ্ছে, ‘নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার বৈচিত্র সাধন করুন।’

বিষয়টি নিয়ে দুবাইয়ের একটি বিজনেস সার্ভিস সেন্টার মানবসম্পদ ও আমিরাতকরণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল, তাদের বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই জাতিগত বৈচিত্রতা রক্ষা করতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট দেশ থেকে শ্রমিক আনা যাবে না। তারা স্পষ্ট করে জানিয়েছে, এ বিষয়টি বৈচিত্রকরণের ব্যাপার। কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।