NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর প্লেনের


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ পিএম

>
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর প্লেনের

পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সেবাদাতা সংস্থা ইন্ডিগোর এই ফ্লাইট। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

অবশ্য জরুরি অবতরণ করলেও ফ্লাইটের সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন। রোববার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি অবতরণ করে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনো ভারতীয় বিমান সংস্থার ফ্লাইট জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে এয়ারলাইন্সটি জানায়, ভারত থেকে পৃথক ফ্লাইট পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসা হবে।

বিবৃতিতে ইন্ডিগো আরও জানায়, ‘শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার সময় ৬ই-১৪০৬ (6E-1406) ফ্লাইটটিতে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি ফ্লাইটটিকে ঘুরিয়ে করাচিতে নিয়ে যান।’

ভারতীয় এই বিমান সংস্থার দাবি, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া করাচিতে অন্য একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো। 

এর আগে গত ৫ জুলাই স্পাইস জেটের একটি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। সেটিও একই কায়দায় ঘুরিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। দুবাই থেকে স্পাইস জেটের বি-৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল।

কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন। পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়।