NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

যুক্তরাজ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে মানা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪২ পিএম

যুক্তরাজ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে মানা

আর্ন্তজাতিক ডেস্ক: তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাসিন্দাদের ‘জরুরি প্রয়োজন ছাড়া’ নগরীর গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা চরমে পৌঁছানোর ‘হলুদ’ সতর্ক সঙ্কেত জারি করেছে। এই সময়ে তাপমাত্রা ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালে যুক্তরাজ্যে তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে।

তীব্র তাপদাহের মধ্যে গণপরিবহনে যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে আশঙ্কায় আবহাওয়া অফিস থেকে লোকজনকে সতর্ক হয়ে চলাফেরা করার পরামর্শও দেয়া হয়েছে। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর প্রধান পরিচালনা কর্মকর্তা অ্যান্ডি লর্ড বলেন, ‘‘এমন তীব্র গরম আগামী সপ্তাহেও দেখা যেতে পারে। তাই গ্রাহকদের শুধুমাত্র অতি প্রয়োজনীয় ভ্রমণের জন্য লন্ডনের গণপরিবহন নেটওয়ার্ক ব্যবহার করা উচিত।

‘‘সবাইকে নিরাপদ রাখতে লন্ডনের টিউব এবং রেল পরিষেবাগুলিতে অস্থায়ী গতি বিধিনিষেধ চালু করা হবে। আমি যাত্রীদের অনুরোধ করছি, সবসময় নিজের সঙ্গে পানি রাখুন।” তীব্র গরম এবং মারাত্মক তাপমাত্রায় বিদ্যুতের লাইন এবং ট্রাফিক সিগনালের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে।টিএফএল’র পক্ষ থেকে বলা হয়, তারা পরিবহন সেবা নির্বিঘ্ন রাখতে দিনরাত চেষ্টা করে যাচ্ছে।

টিউব নেটওয়ার্ক এবং ডাবল-ডেকার বাসগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেগুলোও পরীক্ষা করে দেখা হবে। যারা ব্যক্তিমালিকানাধীন গাড়িতে চলাফেরা করেন তাদেরও দিনের যে সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে ওই সময়ে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জীবননাশের ঝুঁকি

যু্ক্তরাজ্যের আবহাওয়া ‍অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিকে লন্ডনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ওই অবস্থাকে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ বলে বর্ণনা করে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস প্রথমবারের মত লন্ডন এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের কোথাও কোথাও অতি চরম গরমের সতর্কতা ‘রেড ওয়ার্নিং’ জারি করেছে।

আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাডজে বলেন, ‘‘যদি কারো অসুস্থ, দুর্বল বা বয়স্ক আত্মীয় বা প্রতিবেশী থাকে তবে তার জন্য তাপদাহ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার এখনই সময়। কারণ, আমরা যেসব এলাকায় লাল সতর্কবার্তা জারি করেছি সেসব এলাকায় সত্যিই যদি তাপমাত্র পূর্বাভাস অনুযায়ী তীব্র হয় তবে সেখানে জনগণের জীবন ঝুঁকিতে পড়বে।”

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থ‍া থেকেও তীব্র গরমে হিটস্ট্রোকের মত গরমজনিত অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং সতর্কতা তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে উন্নিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ের স্বাস্থ্য সতর্কতাকে ‘জাতীয় জরুরি অবস্থার’ পর্যায় বলে ধরা হয়।