NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর !


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর !

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর! বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম ও সৌদির বন্দর নগরী জেদ্দার মধ্যে বিমান চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা সৌদিয়া এয়ারলাইন্স। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও জেদ্দায় যাবে সৌদিয়ার ফ্লাইট।

 

বৈশ্বিক বিমান চলাচলের তথ্য সংগ্রহ ও প্রকাশকারী সংস্থা অ্যাভিয়েশন উইক নেটওয়ার্ক— ওএজির বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আগামী ১ মার্চ (২০২৪) থেকে সৌদিয়ার ফ্লাইট চলাচল শুরু হবে। বোয়িং ৭৭৭-৩০০ইআর দিয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।”

 

বর্তমানে এই রুটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তবে যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয় তাহলে বাংলাদেশে এটি সৌদিয়ার চতুর্থ রুট হবে। বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, মদিনা এবং রিয়াদে চলছে সৌদিয়ার বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইট চালাচ্ছে। এতে এখন যুক্ত হতে পারে সৌদির এ বিমান সংস্থা।

 
 

বর্তমানে সপ্তাহে জেদ্দা-চট্টগ্রাম রুটে বিমানের ছয়টি ফ্লাইট (থ্রি রাউন্ডট্রিপ) চলাচল করছে। এই রুটে ব্যবহার করা হচ্ছে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমান। কিছুদিন আগে চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।