NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আমার এলাকার যাবতীয় নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

আমার এলাকার যাবতীয় নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলব

সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পাস করেন। নির্বাচিত হওয়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন এই অভিনেতা। বিজয়ী হওয়ার পরদিন  আজ সোমবার দুপুরে কথা বলেছেন কালের কণ্ঠ’র সঙ্গে।

 

 

বিজয়ের অনুভূতি জানিয়ে বলেন, ‘খুবই ভালো লাগছে। মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচিত হওয়ার পর অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, এটা অনেক বড় প্রাপ্তি।

 
 আমার শিল্পী সমাজ তো বটেই, পাশাপাশি সর্বস্তরের জনগণ শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কলকাতার শিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছেন।’

 

নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করেছেন আজ। তারপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

 
বিকেলেই নিয়েছেন নতুন উদ্যোগ।

 

সেই উদ্যোগ সম্পর্কে এই এমপি বলেন, ‘আজ দুপুরের দিকে আমার কাছে খবর আসে একটা বাচ্চা অসুস্থ। শোনার পর খারাপ লাগছে। তাকে দেখতে যেতে পারি। তবে তার আগে আজ বিকেলেই আমার এলাকার যাবতীয় নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলব।

 
নিজের হাতে এ কাজটা করতে চাই।’

 

তবে নিজের নির্বাচনী এলাকায় দীর্ঘমেয়াদি কাজ হিসেবে ধানমণ্ডিকে যানজট মুক্ত করার চেষ্টা করবেন। পাশাপাশি এখানকার তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এ ছাড়া উন্নয়নের পেছনেও থাকবে তাঁর ভূমিকা।

তিনি বলেন, ‘আমার সবোর্চ্চ ভূমিকা থাকবে এলাকার মানুষদের জন্য। তারা সব সময় আমাকে পাশে পাবেন। ঢাকা-১০ আসনে অনেক তারকা, শিল্পী ও গণমাণ্য ব্যক্তির বসবাস। তাঁদের ভোটে আমি নির্বাচিত হয়েছে। তাই তাঁদের প্রত্যাশা অনেক বেশি। আমি চেষ্টা করব তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য।’

গতকাল তাঁকে ভোট দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এ সময় সঙ্গে ছিলেন ফেরদৌসও। তখন কী কথা হয়েছে জানতে চাইলে বলেন, “ওই সময় তিনি ভোট দিতে এসে মজা করে বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’ এটা শুনে আমরা সবাই খুব মজা পেয়েছি।”