NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৮ নেতা গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৮ নেতা গ্রেপ্তার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার অভিযোগে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ বিএনপির অঙ্গসংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি প্রধান হারুন-অর-রশিদ আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ এবং ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী মনসুর আলম, মো. ইকবাল হোসেন স্বপন, মো. রাসেল, দেলোয়ার হাকিম বিপ্লব, মো. সালাউদ্দিন, মো. কবির, মো. হাসান আহমেদ ও নবী উল্লাহ নবী।

 
তারা সবাই বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

 

এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।