NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সিরিজ জয়ে রঙিন ওয়ার্নারের বিদায়ি টেস্ট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

সিরিজ জয়ে রঙিন ওয়ার্নারের বিদায়ি টেস্ট

বিদায় বেলাটা বিষাদমাখা হয়। ডেভিড ওয়ার্নারের বিদায়ি টেস্টে আড়ালে সেই সুরটা ঠিকই ছিল। তবে মাঠে ছিল উৎসবের আমেজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ড ঘরের ছেলেকে বিদায় জানাতে আনন্দঘন এক মঞ্চই তৈরি করে রেখেছিল।

 
আর তা ছিল পাকিস্তানের বিপক্ষে ৩-০-তে সিরিজ জয়।

 

আগের দিনই সেই মঞ্চটা অনেকটা তৈরি হয়ে গিয়েছিল। জস হ্যাজলউডের বোলিং তোপে পাকিস্তান ৬৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেললে অস্ট্রেলিয়া জয়ের সুবাস পায়। আজ সেই পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা।

 
এদিন ১১৫ রানে অল আউট পাকিস্তান। হ্যাজলউড ৪ আর নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। 

 

ওয়ার্নারের বিদায়টা হয়েছে ব্যাট হাতেই।

 
শেষ ইনিংসে অর্ধশতক পেরিয়ে ৫৭ রানে আউট হয়েছেন তিনি, জয় থেকে আর মাত্র ১১ রান দূরে থাকতে। মার্নাস লাবুশানে অপরাজিত ছিলেন ৬২ রানে, ৪ রানে স্টিভেন স্মিথ।