NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আমেরিকা প্রবাসী শেখ আবীর হোসেন গুলিতে নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

আমেরিকা প্রবাসী শেখ আবীর হোসেন গুলিতে  নিহত

আমেরিকার টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমেরিকা প্রবাসী শেখ আবীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন।

আমেরিকা রাত্রিকালীন সময় ও বাংলাদেশ সময় শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরিতে কর্মরত ছিলেন। পরিবারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. নাছিমা খাতুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে নাছিমা খাতুন বলেন, আমেরিকায় রাত্রিকালীন সময় তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করেছিল আবীর। এসময় ডাকাতদের একজন তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবির হোসেন সেখানেই মারা যান। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

 


আবীর হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন। তার হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান আবীরের পরিবার। এদিকে তার মৃত্যুর খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।