NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রবাসীদের বড় সুখবর দিলো কুয়েত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

প্রবাসীদের বড় সুখবর দিলো কুয়েত

কুয়েত প্রবাসীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এখন থেকে বর্তমান প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে পার্টটাইম কাজের সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা। নিয়মটি নতুন বছর থেকেই অনুমোদন দিতে যাচ্ছে দেশটির সরকার।

 

কুয়েতে এক কোম্পানির আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা দেশটির শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করতে প্রতিনিয়তই তল্লাশি চালায়।

ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহেই আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে আর কোনো বাধা থাকলো না সরকারের পক্ষ থেকে। কুয়েত কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নতুন বছরের শুরুতে পার্টটাইম কাজের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার।

 

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সঙ্গে পার্টটাইম চাকরির অনুমতি দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে কর্মরত আকামাধারী প্রবাসীরা নিজ নিয়োগকর্তার অনুমতি নিয়ে চার ঘণ্টা পার্টটাইম কাজ করতে পারবেন।