NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ওমান প্রবাসীর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৬:০১ পিএম

ওমান প্রবাসীর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুরের পর সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রমারখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে জন্মের পর থেকে নানাবাড়ি দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসবাস করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে ১৮-২০ জন লোক ঘটনাস্থলে আসে। সবাই বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর চালায় তারা।

 
ওমান প্রবাসীর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ
অপহৃত সাইফুল। ছবি: সংগৃহীত

একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুলকে মারধর করে। পরে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় বাধা দিলে সাইফুলের মা রোজিনা বেগম ও বোন ফারজানা আক্তারকে মারধর করে দুর্বৃত্তরা। ঘরে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও সাইফুলের বোনের কানের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।