NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

নিউইয়র্কের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরীর

ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কুইন্স এর এসেম্বলীমেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অফ স্টাফসহ অন্যান্যরা।
এই সময় তারা ৭৮স্টীট থেকে ৬৭স্টীট পর্যন্ত বিভিন্ন ক্ষু্দ্র ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করেন। এর মধ্য উল্লেখযোগ্য ছিলো রেষ্টরেন্ট, গ্রোসারী, বার বার শপ, ক্লথিং স্টোর। এ পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যা, অনেক ধরনের ক্রাইম ইত্যাদি।
এসময় ব্যবসায়ীদের সাথে আলোচনার সাপেক্ষে তাদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী বলেন, “ব্যবসায়িক সমিতিতে যারা আছেন, তারা প্রোএক্টিভ থাকবেন। আপনাদের সমস্যাগুলো জনপ্রতিনিধির কাছে তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে করে তারা সমাধান করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।”
ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশেই এমন পরিদর্শনের আয়োজন বলে জানান এটর্নী মঈন চৌধুরী।