NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সফল অস্ত্রোপচার কাজী সালাউদ্দিনের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৬ এএম

সফল অস্ত্রোপচার কাজী সালাউদ্দিনের

সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি। কোনো ধরণের জটিলতা ছাড়াই আজ রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। বাফুফে সভাপতির পরিবারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন। 

অস্ত্রোপচারের পর কাজী সালাউদ্দিনকে রাখা হয়েছে আইসিউতে।

 
সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসকরা আশা করছেন, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

 

গত ১৬ ডিসেম্বর হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কাজী সালাউদ্দিনকে।

 
এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।