NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রবাসী ভারতীয়কে হত্যা, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ এএম

প্রবাসী ভারতীয়কে হত্যা, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

এক প্রবাসী ভারতীয়কে হত্যার দায়ে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছেন সৌদি আরবের রাজকীয় আদালত। চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

 

আর্থিক বিবাদের কারণে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তবে কবে, কখন ভারতীয় ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা বাংলাদেশি নাগরিক। ভারতীয় এক নাগরিককে প্রলুব্ধ করার দায়ে দোষী সাব্যস্ত হন তারা। ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান তারা। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন অভিযুক্তরা।

এই ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের মরদেহ গুম করার জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশি ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে দোষী সাব্যস্ত হলে আদালত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।