NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

গাজীপুরে তিন হেভিওয়েট প্রার্থীর স্ত্রীরা এখন প্রচারণার মাঠে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
গাজীপুরে তিন হেভিওয়েট প্রার্থীর স্ত্রীরা এখন প্রচারণার মাঠে

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর স্ত্রীরা গণসংযোগে নেমেছেন।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের স্ত্রী মাহফুজা খানম দিপা এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের স্ত্রী সাদিয়া আফরিন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন প্রার্থীর তিন স্ত্রী ইতিমধ্যে প্রচারণার মাঠে রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণাকালে তারা লিফলেট হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।

 
মেয়েদেরকে ভোট দেওয়ার জন্য আহবান জানাচ্ছেন। মাঝে মাঝে উঠান বৈঠক, ঘরোয়া সভা, পথ সভায়ও বক্তব্য দিয়ে স্বামীর জন্য ভোট চাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে তারা গরিব মানুদের ঘরে প্রবেশ করে খাওয়া-দাওয়াও করছেন। বাচ্চা কোলে নিয়ে আদর করছেন।
 
প্রচারণাকালে তারা গরিব ও অসহায় মানুষদের মাঝে মধ্যে আর্থিক সহযোগিতাও দিচ্ছেন।

 

অনুসন্ধান বলছে, প্রতিটি নির্বাচনেই প্রার্থীদের স্ত্রীরা প্রচারণায় নামেন। তবে গাজীপুর-২ আসনে এবার প্রার্থীদের স্ত্রীরা যেভাবে উঠেপড়ে লেগেছেন এমনটি আগে কখনো দেখা যায়নি।