NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সরকারের হস্তক্ষেপে বিপাকে পাকিস্তান ক্রিকেট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

সরকারের হস্তক্ষেপে বিপাকে পাকিস্তান ক্রিকেট

এখন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে দেশটির সরকারের থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ পিসিবির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে পাকিস্তান সরকার।

পিসিবির কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়েছে দেশটির সরকার। সেখানে বলা হয়, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সরকারের অনুমতি নিতে হবে।

 
কিন্তু প্রতিটি সিদ্ধান্তে সরকারের অনুমোদন পেতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এনিয়ে বিপাকে পড়ছে পিসিবি।

 

এই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট হয়ে গেলেও এই টুর্নামেন্টে সূচি প্রকাশ করতে পারেনি পিসিবি। এমনকি মিডিয়া রাইটসও বিক্রি করতে পারেনি।

 
অথচ এবারের পিএসল শুরুর কথা আছে আগামী ফেব্রুয়ারি মাসে।

 

পিএসএলের সাফল্যের অনেকাংশই নির্ভর করছে মিডিয়া রাইটস বিক্রির ওপর। কোন মিডিয়া পিএসএল সম্প্রচার করছে, সেটি বড় ভূমিকা রাখবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে। মিডিয়া রাইটস বিক্রি না হওয়ায় পিএসএলের নবম মৌসুমের সূচি প্রকাশ করতে পারছে না পিসিবি।

 
আবার এমন বিলম্বের কারণে পিএসএলের সম্ভাব্য মিডিয়া রাইটসের দাম কমে যেতে পারে।

 

সরকার চায় পিসিবি স্বল্প মেয়াদে চুক্তি করুক। মূলত এই কারণে বিপাকে পড়েছে পিসিবি। সরকারের এমন হস্তক্ষেপ থাকায় ইতোমধ্যে সাত-আটটি দরপত্র বন্ধ হয়ে গিয়েছে।