NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ভোটগ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার হবে : সিইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ভোটগ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার হবে : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে হবে। কিছুক্ষণ পর পর ভোটের হিসাবও পরীক্ষা করে দেখা হবে।

 
সেটি দুই ঘণ্টা পরপর গণমাধ্যমে প্রচার করা হবে।

 

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি আরো বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। শুনেছি কেউ বলছেন, এখানের ভোট ওখানে চলে যাবে, ওখানের ভোট এখানে চলে আসবে, এমনটি হওয়ার কোনো কারণই নেই।

 
ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় যাবে এটা সত্য নয়।’

 

সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটের সত্য তথ্য জানাবেন। আপনাদের মাধ্যমেই দেশবাসী ও আমরা ভোটের প্রকৃত চিত্র জানতে পারবো।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নিরপেক্ষ আচরণে প্রশাসনের কর্মকর্তাদের ব্যাতয় ঘটবে না।

 
প্রিসাইডিং কর্মকর্তা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। এখন কি হচ্ছে, না হচ্ছে তা লোকজন কিছু দিন পর ভুলে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ভোটের দিন। ভোটাররা শান্তিতে ভোট দিতে পারলেন কি না... সঠিকভাবে ফল প্রকাশ হলো কি না...।’

 

নির্বাচনের আচরণবিধি প্রার্থীদের মেনে চলতে হবে।

 
প্রশাসনকে এ ব্যাপারে নজর রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে ওই কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। ভোট কেন্দ্রে একাধিক বাহিনী থাকার কারণে ভারসাম্য রক্ষা হবে।’