NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার

বরিশালে প্রবাসী পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার নতুন কৌশল উদ্ঘাটন করেছে পুলিশ। দিনের যেকোনো সময় প্রবাসী পরিবারের বাসায় গিয়ে বিদেশে থাকা স্বজনের বন্ধু বা সহকর্মী পরিচয় দিয়ে প্রথমে কিছু সময়ের জন্য ডলার রাখার কথা বলা হয়। সেই প্রস্তাবে রাজি হলেই অভিযুক্তরা সুযোগ বুঝে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। প্রতারিত হওয়া প্রবাসীদের তথ্যমতে প্রতারক চক্রের বেশিরভাগই সুন্দরী নারী।

 

সেই ফাঁদে পা দিলেই পরে কৌশলে সবকিছু লুট করে সর্বস্বান্ত করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর কাশিপুর এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় ফারজানা রেজা নেলী নামে এক নারীকে আটক করা হয়। চালচলনে বোঝার উপায় নেই ওই নারীর প্রতারণার কৌশলচিত্র। ফারজানা রেজা নেলীর বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দুটি মামলাসহ নানা অভিযোগ রয়েছে।

 

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদ! টার্গেট প্রবাসী পরিবার

 
 
 
 

এ দিকে এমন ফাঁদে পড়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে ধর্ণা দিচ্ছেন মা ও মেয়ে। দুজনেই উচ্চ শিক্ষিত, সরকারি কলেজশিক্ষক। বাসা শহরের বৈদ্যপাড়া এলাকায়। ওই মা ও মেয়ে জানান, সম্প্রতি সুদর্শনা এক নারী নিজেকে তাদের সৌদিতে থাকা স্বজনের পরিচিত দাবি করে বাসায় এসে প্রথমে ভাবজমান। পরে বিপদে পড়েছেন আকুতি করে সেই নারী কিছু বিদেশি টাকা-ডলার একদিনের জন্য তাদের আলমিরাতে রাখার অনুরোধ জানান। প্রথমে রাজি না হলেও পরে অনেক জোরাজুরিতে নিজেদের আলমিরাতে রাখেন ডলার। এ সময় সেই নারী আলমিরার চাবি রাখার স্থান দেখে কৌশলে লুট করে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ।