NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রবাসীদের ৩২ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সৌদি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

>
প্রবাসীদের ৩২ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সৌদি

আন্তর্জাতিক অভিবাসী দিবসে সৌদি আরব থেকে বাংলাদেশি প্রবাসীদের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৮৮ লাখ ২২ হাজার ৮০০ টাকা) ক্ষতিপূরণ ঢাকায় এসে পৌঁছেছে। ক্ষতিপূরণের অর্থটি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডেথ কমপেনসেশন ফান্ডে জমা করা হবে। এই অর্থ ৬৫ জন বাংলাদেশি কর্মীর পরিবারের কাছে বণ্টন করা হবে। বৃহস্প‌তিবার (২১ ডিসেম্বর) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

 

দূতাবাস জানায়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাড মানি হিসেবে আদায়কৃত দুই দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডেথ কম‌পেন‌সেশান ফান্ডে প্রেরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদির মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরো দ্রুততর করতে ইতোমধ্যে দুটি সৌদি ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

 

এছাড়া বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।