NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বিরোধীদের নির্বাচন বাতিলের হুমকি একটা চ্যালেঞ্জ : ইসি আলমগীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ এএম

বিরোধীদের নির্বাচন বাতিলের হুমকি একটা চ্যালেঞ্জ : ইসি আলমগীর

নির্বাচন বাতিলের হুমকিকে চ্যালেঞ্জ বলে মনে করছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, যেহেতু একটি দল বা কয়েকটি দল নির্বাচনে আসছে না, তাদের নির্বাচন বাতিলের হুমকির একটা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে একটি নির্বাচন করা যায় এবং ভোটাররা যাতে উৎসাহিত হয়ে ভোট দিতে আসে, সেইসব বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 
এর আগে আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটা উন্নত দেশে নির্বাচন বলতে- অর্থাৎ আমেরিকায় নির্বাচন তো নির্বাচন কমিশন করে না। সেখানে ম্যাজিস্ট্রেট থাকে না, কোনো র‌্যাব থাকে না, পুলিশ থাকে না, এমনকি কিছুই থাকে না। সেখানকার পরিবেশ, আর আমাদের পরিবেশ তো এক না।

 
আমাদের এখানে আছে নির্বাচন ম্যানেজমেন্ট, আইন-শৃঙ্খলা। তবে পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক বলে সবাই মনে করেন।

 

সাংবাদিকরা জানতে চান, হরতাল-অবরোধ, জ্বালাওপোড়াও যদি সামনে আরো বাড়ে, তাহলে আপনাদের ভোট সুষ্ঠু করার জন্য এটা একটা বাড়তি চ্যালেঞ্জ হবে কি না? জবাবে তিনি আরো বলেন, হরতাল-অবরোধ শুধু মিডিয়ায় সীমাবদ্ধ। আমি ১৪টা জেলা ঘুরে এলাম।

 
কোথাও আন্দোলনের কোনো লক্ষণই দেখিনি। যা দেখি, তা আপনাদের মিডিয়ায় দেখি। এর বাইরে বাস্তবে কোনো জেলায় কিছু দেখিনি।

 

তিনি আরো বলেন, ১৪ জেলায় যাওয়া মানে তো বিভিন্ন জায়গা দিয়েই যাওয়া হয়েছে। সেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখেছি।

 
মানুষ ভোটকে উৎসব হিসেবে নিয়েছে। নানা রকম মিছিল দেখেছি, নির্বাচনী জনসভা দেখেছি। কিন্তু আমি কোনো নির্বাচনের বিপক্ষে কোনো কথা বলতে বা অনুষ্ঠান দেখিনি বলে উল্লেখ করেন তিনি।