NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

জনপ্রিয় গায়ক দালের মেহেন্দির ২ বছরের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৯ পিএম

>
জনপ্রিয় গায়ক দালের মেহেন্দির ২ বছরের কারাদণ্ড

১৯ বছরের পুরনো মামলায় সাজা পেলেন ভারতের জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন পাটিয়ালা হাউজ কোর্ট। পাশাপাশিফ ২ হাজার রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে। ২০০৩ সালের মানব পাচার মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

আদালতের রায়ের পরই গ্রেফতার করা হয় দালের মেহেন্দিকে। এরপর পাঠানো হয়েছে পাটিয়ালা জেলে। যেখানে ইতোপূর্বে গ্রেফতার হয়ে বন্দি আছেন আরেক তারকা, রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু।

নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন দালের মেহেন্দি। তবে সেই রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন গায়ক। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

পঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং নামে এক ব্যক্তি দালের মেহেন্দি ও তার ভাই সমশের মেহেন্দি বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালেই মারা গেছেন সমশের। বকশিস সিংয়ের অভিযোগ ছিল, কানাডায় পাঠানোর নাম করে ১২ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন দালের ও তার ভাই। এরপরই মানব পাচার, জালিয়াতির মতোর অভিযোগে মামলা দায়ের হয় তাদের বিরুদ্ধে।

মেহেন্দি ভাইদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৮-৯৯ সাল নাগাদ ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসেবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন তারা।

২০০৬ সালে এই মামলা থেকে দালের মেহেন্দিকে অব্যহতি দেওয়ার আবেদন জানিয়েছিল পাটিয়ালা পুলিশ। যদিও আদালত জানায়, দালের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে, এই নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে। দীর্ঘ তদন্তের পর অবশেষে রায় দেওয়া হয়েছে।

এদিকে মামলা জিতেও ক্ষান্ত নন অভিযোগকারী বকশিস সিং। তিনি জানান, এত বছর ধরে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে সুবিচার পেতে। তবে এখানেই থামতে চান না তিনি, দালের মেহেন্দির সাজার মেয়াদ বাড়াতে উচ্চ আদালতে আপিল করবেন এই ব্যক্তি।

উল্লেখ্য, দালের মেহেন্দি তার দরাজ কণ্ঠের জন্য বেশ জনপ্রিয়। বলিউডের বহু সিনেমায় তিনি গান গেয়েছেন। বিখ্যাত বাহুবলী সিনেমার টাইটেল গান ‘জিও রে বাহুবলী’ তারই গাওয়া।