NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ ৫০০ প্রবাসী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ ৫০০ প্রবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মিনি ঢাকা খ্যাত কোতরায়ায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশীসহ অন্তত ৫০০ অভিবাসীকে আটক করেছে দেশটির যৌথ আইনশৃঙ্খলা বাহিনী ও ইমিগ্রেশন পুলিশ।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এ অভিযানে অংশ গ্রহণ করেন দেশটির ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১ হাজার সদস্য। এ সময় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মিনি ঢাকা খ্যাত রাজধানী কুয়ালালামপুরের কোতরায়া জালান সিলাংয়ের বাংলাদেশীদের প্রায় শতাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চারদিক থেকে ঘিরে ফেলে চিরুনি অভিযান চালিয়ে প্রায় ৫০০ জন অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন বাংলাদেশী নাগরিক। আরো রয়েছেন মায়ানমার ও নেপালের নাগরিক। ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক অভিযোগ- এই বাংলাদেশী মার্কেটে বৈধ কাগজপত্র ও বৈধ লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

 

ওই এলাকার চারটি ব্লকের চারদিকে ঘিরে ফেলে প্রত্যেকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে চেক করে তাদের আটক করা হয়। অভিযানের সময় প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের ভেস্ট ও আধুনিক অস্ত্র এবং বিশেষ সরঞ্জাম পরিহিত অবস্থায় ছিলেন।

 
 
 
 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাবলিক অর্ডার বুকিত আমানের অধীনস্থ জেনারেল অপারেশন টিমের (পিজিএ) এক হাজারেরও বেশি সদস্য ও পুলিশ কর্মকর্তা এখানে জালান সিলাংয়ে ‘মিনি ঢাকা’ নামে পরিচিত বিদেশীদের বসতিতে অভিযান পরিচালনা করেছে।

অভিযান শেষে পুলিশের দাবি, এখানে দেখা গেছে যে বিদেশীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ট্রাভেল এজেন্সির ব্যবসা করছেন। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধের পাশাপাশি প্রাইভেট ক্লিনিক পরিষেবাও সরবরাহ করছে, যার কোনো অনুমোদন নেই।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযানে আটক অভিবাসীদের বৈধ ভিসা এবং ব্যবসা করার কাগজপত্র যাচাই করা হচ্ছে। যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে।