NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

বাস দুর্ঘটনা কেড়ে নিল গোলরক্ষক ও সহকারী কোচের প্রাণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

বাস দুর্ঘটনা কেড়ে নিল গোলরক্ষক ও সহকারী কোচের প্রাণ

মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে আলজেরিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব আল বায়াদ। গতকালকের দুর্ঘটনার কবলে পরে মারা গেছেন দলটির গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি এবং সহকারী কোচ খালিদ মুফতাহ। এই ঘটনায় এই সপ্তাহের সকল ম্যাচ স্থগিত রেখেছে দেশটির ফুটবল ফেডারেশন।

লিগের ম্যাচ খেলতে উত্তর আলজেরিয়ার ক্লাব জেএসকে কাবিলির মাঠে যাচ্ছিল আল বায়াদ।

 
যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুইজনের মৃত্যু হলেও বাকিরা আহত হন। তবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

 

এক বিবৃতিতে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে,'এই বেদনাদায়ক ট্র্যাজেডির কারণে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন সারা দেশে এই সপ্তাহের সবধরনের ফুটবল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

 
'

 

আল বায়াদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি। এই মৌসুমে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। আলজেরিয়ান লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে আল বায়াদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।