NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শেষ পর্যন্ত ফ্রান্সে পাস হলো ম্যাখোঁর বিতর্কিত অভিবাসন বিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

>
শেষ পর্যন্ত ফ্রান্সে পাস হলো ম্যাখোঁর বিতর্কিত অভিবাসন বিল

কয়েক মাস রাজনৈতিক দ্বন্দ্বের পর ফ্রান্সের অভিবাসন আইন আগের চেয়ে কয়েক গুণ কঠিন হলো। মঙ্গলবার যে শরণার্থী বিল ফরাসি পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে অভিবাসনসংক্রান্ত নিয়ম অনেক বেশি কড়া হয়েছে। এমনকি ছাড় দেওয়া হয়নি শিশুদেরও। অতি দক্ষিণপন্থীদের ভোট ছাড়াই এই বিল পাশ হয়েছে।

 
 

 

এই বিল নিয়ে আলোচনার সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নিজের দলের ভেতরেই সমালোচিত হয়েছিলেন। বরং তিনি সাহায্য পেয়েছিলেন অতি দক্ষিণপন্থীদের কাছ থেকে। যা নিয়ে ম্যাখোঁ খুব খুশি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাশ করানোর সময় অতি দক্ষিণপন্থীদের সমর্থন প্রয়োজন হয়নি ম্যাখোঁর।

 
তার নিজের দলই পাশে দাঁড়িয়েছে।

 

 

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীও মঙ্গলবার আনন্দ প্রকাশ করেছেন। আইনটি নিয়ে পার্লামেন্টে তীব্র বিতর্কের আশঙ্কা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অতি দক্ষিণপন্থীদের সমর্থনের প্রয়োজনীয়তার কথা ভেবেছিলেন তিনিও।

 
মঙ্গলবার দৃশ্যত খুশি দেখিয়েছে তাকে।

 

আইনে যা আছে
আইনটির খসড়া পার্লামেন্টে একাধিকবার বদলেছে। বামপন্থীদের বক্তব্য, অতি দক্ষিণপন্থীদের চাপে বিলটি বারবার বদলানো হয়েছে। শরণার্থীরা রেসিডেন্সি পারমিট আগে যত সহজে এবং দ্রুত পেত, নতুন আইনে তা আর পাওয়া যাবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে আশা শরণার্থীর জন্য বহু নিয়ম এখনো আগের মতোই থাকবে।

 
কিন্তু শরণার্থী ইইউর না হলে ফ্রান্সে হাউসিং বেনেফিট বা বাড়ি পাওয়ার অধিকার পেতে অন্তত পাঁচ বছর সময় লাগবে।

 

মাইগ্রেশন কোটাও তৈরি করা হয়েছে। এর ফলে শরণার্থী শিশুদের ফরাসি নাগরিকত্ব পেতে অসুবিধা হবে। শুধু তা-ই নয়, অবৈধ শরণার্থীদের সহজেই এই আইনের ফলে দেশ থেকে বের করে দেওয়া যাবে। ছাড় দেওয়া হবে না ১৪ বছরের নিচের ব্যক্তিদেরও।

বিলটি নিয়ে আলোচনার সময় থেকেই এ নিয়ে তীব্র আন্দোলন হচ্ছে ফ্রান্সে। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিলটি পাশ হলেও তাদের আন্দোলন চলতে থাকবে।