NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৪ এএম

প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রী। নাটোরের নলডাঙ্গায় অস্ত্রের ভয় দেখিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশিলা ক্লিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় প্রবাসী স্ত্রী নিজে বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিন কে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্তদের নাম তুহিন (২২),তিনি উপজেলার বাঁশিলা ক্লিকমোড়ের মালেক ব্যাপারীর ছেলে,তিনসহযোগী একই গ্রামের মৃত মকলেজের ছেলে ওসমান আলী (৪৫),মৃত বিশুর ছেলে জীবন (২৪) ও আফজাল কাজীর ছেলে শুভ প্রামানিক (২৩)।

 

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী এবং মামলা সূত্রে জানা যায়,সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশিলা ক্লিকমোড়ের প্রবাসী এক স্ত্রীর বাড়িতে ঢুকে তুহিন নামের এক তরুণ অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির বাহিরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।এসময় প্রবাসীর স্ত্রীর চিৎকারে আশে পাশের লোকজন আসলে তারা পালিয়ে যায়। এসময় তুহিনের চাচা ওসমান আলী ও তার দুই বন্ধু জীবন ও শুভ ধর্ষণে সহযোগিতা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 
 
 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় প্রবাসী স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিনকে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগে মামলা দায়ের করেছেন।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।