NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বিমান কর্মীদের জন্য ‘বিশেষ প্রণোদনা’, বেতন বাড়ছে ৫ শতাংশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

বিমান কর্মীদের জন্য ‘বিশেষ প্রণোদনা’, বেতন বাড়ছে ৫ শতাংশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কর্মকর্তা-কর্মচারী ও ক্যাজুয়াল শ্রমিকদের বেতনের সঙ্গে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৫ শতাংশ। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের ২৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) বোর্ড সভার এ সিদ্ধান্ত নিয়ে অফিসিয়াল আদেশ আকারে নোটিশ দেন বিমানের পরিচালক (প্রশাসন) মো. ছিদ্দিকুর রহমান।

 
আদেশে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টিকে ‘বিশেষ সুবিধা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

 

সিদ্ধান্ত অনুযায়ী বিমানের বর্তমান কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, সকল কর্মকর্তা, কর্মচারী ও ক্যাজুয়াল শ্রমিক মূল বেতনের ওপর এ প্রণোদনা পাবেন। শতাংশের হিসেবে ৫ শতাংশ হলেও বেতন বাড়বে ন্যূনতম এক হাজার।

আদেশে বলা হয়েছে, বিমান, বিএফসিসি, বিপিসির কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাজুয়াল কর্মচারীরা ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে (১০০০ টাকার কম নয়) বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

 
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ওপর এবং পেনশন গ্রহণকারীরা ১ জুলাই ২০২৩ তারিখে প্রাপ্য নীট পেনশনের ওপর ৫ শতাংশ হারে (তবে এক হাজার টাকার কম নয়) এই ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। স্কেলভুক্ত চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে, এ সুবিধা প্রতি বছর প্রদান করার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

 

এতে আরো বলা হয়, বিমানের (বিএফসিসি, বিপিসিসহ) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে নৈমিত্তিক ভিত্তিতে যে সকল কর্মচারী কর্মরত রয়েছেন, তারাও স্ব স্ব মজুরির পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

 

 

২০২৩ সালের সালের সেপ্টেম্বরে একই ধরনের আদেশ জারি করেছিল বিমান। তবে সেই আদেশে প্রণোদনাপ্রাপ্তদের তালিকায় ক্যাজুয়াল কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবির মুখে এবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে জারি করা আদেশটিও বাতিল করা হয়।