NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

একদিনে পাসপোর্ট পেলেন ৩ হাজারেরও বেশি প্রবাসী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

একদিনে পাসপোর্ট পেলেন ৩ হাজারেরও বেশি প্রবাসী

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় একদিনে তিন হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। রোববার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয়।

মালয়েশিয়া সরকারঘোষিত অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন ২.০’ এর নির্ধারিত সময় ৩১ ডিসেম্বর। এরমধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন ৩ হাজার ১২৪ জন প্রবাসী বাংলাদেশী।

এ বছর এখন পর্যন্ত হাইকমিশন থেকে ১ লাখ ১০ হাজার ১১টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ।

উল্লেখ্য, মালয়েশিয়ায় চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন ২.০’।

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

হাইকমিশনের এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বরও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে এবং ২৯ ও ৩০ ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা।