NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শিঙাড়া বিক্রির আড়ালে করতেন ইয়াবার ব্যবসা, অবশেষে ধরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৯ এএম

>
শিঙাড়া বিক্রির আড়ালে করতেন ইয়াবার ব্যবসা, অবশেষে ধরা

জিন্সের প্যান্ট ও চাকচিক্যময় টি-শার্ট। হাতে থাকে দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট। এমনি অবস্থায় বাবার সঙ্গে স্থানীয় বাজারে শিঙাড়া-পুরি বিক্রি করেন। আর এর আড়ালেই যে চলত ইয়াবার ব্যবসা তা কে জানত? অবশেষে এক শ পিস ইয়াবাসহ তিনি ধরা পড়লেন ডিবি পুলিশের হাতে।

 
গতকাল রবিবার নান্দাইল থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে তাঁকে।

 

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান সুমন (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওই ইউনিয়নের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশালগামী পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 
 

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ইয়াবা বিক্রি করে আসছিলেন। এই তথ্য পায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা দপ্তর। অবশেষে ডিবি পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে তাঁকে আটকের অভিযানে নামে। পুলিশের সোর্সকে ক্রেতা সাজিয়ে ইয়াবা কিনতে পাঠানো হয়।

 
বেচাকেনা করার সময় হাতেনাতে ধরা হয় সুমনকে। আটকের সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিন হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

 

অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহরাব আলী এবং এসআই  আল্লামা ইকবাল কবির সম্রাট। ডিবির ওসি ফারুক হোসেন কালের কণ্ঠকে জানান, শুধু সুমন নয়, এই ব্যবসার মূল হোতাকে ধরতেও মাঠে কাজ করছে একটি টিম। অচিরেই ধরা পড়বে।