NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল ম্যানচেস্টার সিটির


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ এএম

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল ম্যানচেস্টার সিটির

শুরু থেকেই আক্রমণে আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। তাতে প্রথমার্ধেই মিলল জালের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেপ গার্দিওলার দল। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস।

 
প্রতিপক্ষের মাঠে সেটা পেরেছেও। দুই গোলে পিছিয়ে পড়ে দুই গোল পরিশোধ করে সিটিকে জিততে দেয়নি প্যালেস। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

 

এতে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে চ্যাম্পিয়নরা।

 
এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। রবিবার ব্রাইটনের বিপক্ষে খেলবে গানাররা। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। একই দিন অলরেডদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।
 

 

ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে প্যালেসকে তেমন সুযোগ দেয়নি সিটি। ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জ্যাক গ্রিয়েলিশ। ফিল ফোডেনের বাড়ানো পাস ধরে অনায়াসে জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় সিটি। গোল করেন রিকো লুইস।

 
দুই গোলে পিছিয়ে পরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয় প্যালেস। ৭৬ মিনিটে জন ফিলিপের গোল আশা বাঁচিয়ে রাখে। আর যোগ করা সময়ে পেনাল্টি পায় প্যালেস। সফল স্পট কিকে ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনেন প্যালেসের ফরোয়ার্ড মাইকেল ওলিস।

 

অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কোল পালমারের গোল এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন।