NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সুর্যকুমারের বিধ্বংসী সেঞ্চুরির পর যাদবের পাঁচ উইকেট, বিধ্বস্ত প্রোটিয়ারা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

সুর্যকুমারের বিধ্বংসী সেঞ্চুরির পর যাদবের পাঁচ উইকেট, বিধ্বস্ত প্রোটিয়ারা

সুর্যকুমার যাদবের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল ভারত। তবে যেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। পাঁচ উইকেট নিয়ে একাই প্রোটিয়াদের ব্যাটিং স্তম্ভ গুড়িয়ে দিয়েছেন কুলদিভ যাদব। তাতে ১০৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত।

 
এতে ১-১ সমতায় শেষ হল টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

 

জোহানেসবার্গে বৃহস্পতিবার ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকা ১৩.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে।

 
 

 

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলেও দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এরপর অধিনায়ক সুর্যকুমার ও জয়সওয়াল মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুইজনে গড়েন ৭০ বলে ১১২ রানের জুটি। ৪১ বলে ৬০ রান করে ফেরেন জয়সওয়াল।

 
তবে এক প্রান্ত আগলে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালাব সুর্যকুমার। ৭ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে করেন সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সয়েলের চার সেঞ্চুরির কীর্তি ছুঁলেন যুর্যকুমার।

 

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 
পাঁচ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন কুলদিভ যাদব। ডেভিড মিলারের ২৫ বলে ৩৫ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কমে শুধু দক্ষিণ আফ্রিকার। ৩৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

 

আগামী রবিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টেস্ট সিরিজও খেলবে দুই দল।