NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সায়মা ওয়াজেদের জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

>
সায়মা ওয়াজেদের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের জন্মদিন আজ শনিবার। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল মনস্তত্ত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন।

 
ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্সে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।

 

সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সায়মা। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন।

 
স্বীকৃতিস্বরূপ বিশ্ব সংস্থা কর্তৃক তিনি হু অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজমবিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনের আয়োজন করেছিলেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন।

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ।

 
গত বুধবার নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে তাঁকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এ অঞ্চলে স্বাস্থ্যসেবাকে আরো এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

 

আগামী জানুয়ারিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের আনুষ্ঠানিকতা শেষে ফেব্রুয়ারিতেই সায়মা ওয়াজেদ যোগ দেবেন তাঁর নতুন দায়িত্বে। তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন। তাঁর প্রতি সদস্য দেশগুলোর ব্যাপক সমর্থনকে বাংলাদেশের প্রতি সমর্থন হিসেবে দেখছে সরকার।